কুড়িগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হামলায় এক পরিবারের চারজন আহত হয়েছেন।
ভাঙ্গামোড় ইউনিয়নের রাঙ্গামাটিতে শুক্রবার সকালে এ হামলায় আহতরা হলেন আফতার আলী (৫৫) এবং তার তিন ছেলে হোসেন আলী (৩৫), মাইদুল ইসলাম (২৫) ও এনামুল হক (১৫)।
তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, একটি জমির মালিকানা নিয়ে রাঙ্গামাটি গ্রামের আফতার আলীর সঙ্গে একই গ্রামের মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সকাল ৯টার দিকে আফতার আলী ও তার ছেলেরা ওই জমিতে হালচাষ দিতে গেলে মকবুল হোসেন লোকজন নিয়ে হামলা চালায়।
ফুলবাড়ী থানার ওসি মোনায়েম সরকার জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24