বরগুনা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার ১০টি ও বেতাগী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান মিয়া এ ফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার এ দুই উপজেলায় ভোটগ্রহণ হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন-
বরগুনা সদর উপজেলা: বদরখালী ইউনিয়নে শাহজাহান মিয়া, গৌরীচন্না ইউনিয়নে আবদুল মজিদ, ফুলঝুড়ি ইউনিয়নে জাকির হোসেন তপন, কেওড়াবুনিয়া ইউনিয়নে আবদুল হাকিম বারেক, আয়লা পাতাকাটা ইউনিয়নে মীর নুরুল হক, বুড়িরচর ইউনিয়নে সিদ্দিকুর রহমান, ঢলুয়া ইউনিয়নে আজিজুল হক স্বপন, বরগুনা সদর ইউনিয়নে আবু জাফর, এম বালিয়াতলী ইউনিয়নে এম এ বারী বাদল এবং নলটোনা ইউনিয়নে কে এম সফিকুজ্জামান মাহফুজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বেতাগী উপজেলা: বিবিচিনি ইউনিয়নে চেয়ারম্যান পদে আনিসুর রহমান, বেতাগী সদর ইউনিয়নে খ. ম শাহরিয়ার, হোসনাবাদ ইউনিয়নে মাকসুদুর রহমান ফোরকান, মোকামিয়া ইউনিয়নে মাহবুব আলম সুজন, বুড়ামজুমদার ইউনিয়নে রেজাউল করিম সুমন, কাজিরাবাদ ইউনিয়নে মোশাররফ হোসেন, সরিষামুড়ি ইউনিয়নে ইউসুব আলী শরীফ নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭০৭ ঘ.
bdnews24