২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৬ ইউনিয়নের ফল ঘোষণা

ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ভোলা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার বিজয়ীরা হলেন মো. সেলিম (পক্ষিয়া ইউনিয়ন), আসাদুজ্জামান বাবুল (দেউলা ইউনিয়ন), মানিক হাওলাদার (হাসাননগর ইউনিয়ন), জোবায়েদ মিয়া (কুতুবা ইউনিয়ন), মহিবুল্লা মৃধা (সাচরা ইউনিয়ন), নিরব মিয়া (কাচিয়া ইউনিয়ন), কামরুল ইসলাম (টবগী ইউনিয়ন) ও রিয়াজউদ্দিন (গঙ্গাপুর ইউনিয়ন)। লালমোহন উপজেলার বিজয়ীরা হলেন জাকির হোসেন (রমাগঞ্জ ইউনিয়ন), আক্তারুজ্জামান (চরভুতা ইউনিয়ন), আবুল বাশার সেলিম (ফরাশগঞ্জ ইউনিয়ন), হেদায়েতুল ইসলাম মিন্টু (ধলী গৌরনগর ইউনিয়ন), আবুল কাশেম (লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন), আক্তার হোসেন (কালমা ইউনিয়ন), গিয়াসউদ্দিন (বদরপুর ইউনিয়ন) ও শাজাহান (লালমোহন ইউনিয়ন)। বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার ৯টি ও লালমোহন উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কেএমএস/১২৫৬ ঘ.