২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা. এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নাম মোহাম্মদ আলী (৩৩)। তিনি মাতুয়াইল এলাকার বাসিন্দা এবং র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দয়াগঞ্জের শহীদ ফারুক সড়কে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মোহাম্মদ আলী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/কেএমএস/১১৪৭ ঘ.