২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা উইনিয়নে ভোটের পর গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 09:17 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বরিশাল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা উইনিয়নে ভোটের পর গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নির্বাচন কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সারাদিন ভোটের পর ১৫ নম্বর দক্ষিণ ভরপাশা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম দফার গণনায় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল কালাম ৭ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হায়দার ফল প্রত্যাখ্যান করায় পুনরায় গণনা শুরু হয়। ওসি জানান, গণনা শুরুর কিছুক্ষণ পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাাহাতি শুরু হয়। এক পর্যায়ে একটি পক্ষ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যায়। জুলফিকার মোহাম্মদ গাজ্জালি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ভোটকেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে বাক্স উদ্ধার করা হলেও কিছু ব্যালট খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।" বিশৃঙ্খলা চলাকালে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাচন কমকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিজাইডিং কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করবেন। তিনি প্রতিবেদন দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০০৪ ঘ.