ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে হিমালয় পরিবহনের কর্মচারী ও যাত্রীরা মারধর করার সময় পালাতে গিয়ে ট্রাক বা ভারি যানবাহনে চাপা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রোজোয়ানের মৃত্যু হয়। গত ৫ মার্চের ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি রেজোয়ানের মৃত্যুর কারণ সম্পর্কে এ তথ্য প্রকাশ করেছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ১৫টি সুপারিশসহ এই তদন্ত প্রতিবেদন পেশ করা হয়। এসব সুপরিশের ভিত্তিতে বিআরটিসির কাছে ক্ষতিপূরণ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তদন্ত কমিটির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভাংচুরের সময় ছাত্রদের ইন্ধন দেওয়ায় আরবী বিভাগের এক শিক্ষক ও ঘটনার পরদিন ভাংচুরে জড়িত ছাত্রদের সতর্ক করে দেওয়া হবে।
গত ৫ মার্চ সন্ধ্যায় মতিঝিলে পরিবহন কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র। এ সময় ট্রাক চাপা পড়ে গুরুতর আহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের
bdnews24