২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার পাঁচ জনের অস্বাবাভিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:03 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার পাঁচ জনের অস্বাবাভিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কলাবাগানে ফ্রি স্কুল স্ট্রিট রোডে উষা (১৮) ও দক্ষিণখানের আইনুজবাগে জাহিদ খান (২৮) আত্মহত্যা করেছেন বলে তাদের স্বজনরা জানিয়েছে। এছাড়া বাড্ডায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) ও গুলশানে এক যুবক (২২) সকালে গাড়ির ধাক্কায় আহত হন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এদের একজনের পরনে লুঙ্গি ও অন্যজনের ছিল সাদা চেক ফুলশার্ট ও জিন্সের প্যান্ট। পুলিশ অনন্যা পরিবহনের একটি বাস ও এর চালক দুলাল সরকারকে (৩৫) আটক করেছে। খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো.শাহিন (২০) নামে এক শ্রমিক। এছাড়া পুরান ঢাকার টিসি দাস রোডে মো.ফিরোজ (৩৫) নামে এক মাদকাসক্তের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, পাঁচটি লাশ হাসপাতাল মর্গে রয়েছে। জাহিদ হাসানের লাশ তার স্বজনরা ময়না তদন্ত ছাড়াই পুলিশের অনুমতিতে নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এইচএ/২৩৫৬ ঘ.