২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ব্যালট বাক্স ছিনতাই, ১ জনের সাজা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে একটি কেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:02 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বরিশাল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে একটি কেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন প্রিসাইডিং অফিসার ফারুক ইসলাম। এদিকে এ হামলার সময় আটক একজনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নির্বাচন চলাকালে কেন্দ্রে ভাংচুর, ব্যালট বাক্স ছিনতাই ও প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয় মামলায়। এতে অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। রাজাপুর থানার ওসি এসএ খালেক জানান, ফুলহার রেজি. সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় হামলা ও ভাংচুর চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। তারা প্রিসাইডিং অফিসারকে মারধর করে। এ সময় কর্তব্যরত তিন পুলিশ ও দুই আনসার সদস্যও আহত হয়। এরপর কেন্দ্রটির ভোট গণনা স্থগিত রাখা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে আটক ফুলহার গ্রামের সদস্য পদপ্রার্থী নিজাম উদ্দিনের ভাই আল আমিন মাঝিকে (২৬) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বিচার বিভাগীয় হাকিম মো. আব্দুর রহমান এই দণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.