গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে গাজীপুরে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভাওয়াল জাতীয় উদ্যানে এ ঘটনায় নিহত রহমত খান (২৮) টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর গ্রামের সামশুল হকের ছেলে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, বিকাল সোয়া ৪টার দিকে জাতীয় উদ্যানের পাশে কুমার খাদা অঞ্চলে পার্কের দর্শনার্থীদের টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা রহমতকে ছোরাসহ আটক করে পিটুনি দেয়।
এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়।
গুরুতর আহত রহমতকে পুলিশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.
bdnews24