ফেনী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে জুয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, ইউপি সদস্য ওবায়দুল হক, স্থানীয় ব্যবসায়ী মো. আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। এদের বাড়ি পশ্চিম বিজয়সিংহ ও দেবিপুর এলাকায়।
ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
পাঁচজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭১৭ ঘ.
bdnews24