ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে শুনানিতে তার মতোই মত জানিয়েছেন ড. এম জহির।
শুনানিতে এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে বুধবার বক্তব্য দেওয়ার সময় দুজনই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিকল্প প্রস্তাব তুলে ধরেন।
ব্যারিস্টার রফিক বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ভিন্ন একটি পরিস্থিতিতে হয়েছিলো। এরপর অনেকদিন কেটে গেছে। এখন এর বিকল্প ভাবা যেতে পারে।
"তিন মাস অনির্বাচিত লোক দেশ চালাবে এটা হতে পারে না", বলেন তিনি।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। বিধান অনুযায়ী, এক সরকারের মেয়াদ শেষে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। আর মধ্যবর্তী এই সরকারের প্রধান হবেন বিদায়ী প্রধান বিচারপতি।
ব্যারিস্টার রফিক বলেন, "যদি এ ব্যবস্থা রাখতেই হয়, তাহলেও বিচার বিভাগকে প্রত্যক্ষভাবে এর যুক্ত রাখা যাবে না। এ কারণে বিচার বিভাগ সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায়। বিচারকদের ইমেজ ক্ষুণ
bdnews24