২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর রানীনগরে ১৪৪ ধারা

নওগাঁর রানীনগর উপজেলায় এক স্থানে এক সময়ে দুটি সংগঠন সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

নওগাঁ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলায় এক স্থানে এক সময়ে দুটি সংগঠন সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে রানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সোবহান এ নিষেধাজ্ঞা দেন। এর ফলে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠের চারদিকে এক কিলোমিটার এলাকা জুড়ে বুধবার সকাল ১০ থেকে রাত ১২ কোনো ধরনের সভা-মিছিল করা যাবে না। ওই স্কুলমাঠে বুধবার বিকাল ৩টায় সভা ডেকেছিলো বিএনপি সমর্থিত স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী লীগ সমর্থিত রিকশা-ভ্যান শ্রমিক লীগ। স্বেচ্ছাসেবক দল নওগাঁ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজমুল হক সনিকে সংবর্ধনা দিতে সভা ডাকে। পরে রিকশা-ভ্যান শ্রমিক লীগ সংগঠনের বেদগাড়ী শাখা অফিস উদ্বোধন উপলক্ষে একই সময়ে সভা আহ্বান করে। দুই পক্ষের পাল্টাপাল্টি সভঅকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে রাণীনগর থানার ওসি শাহারিয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৪৩৩ ঘ.