২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুড়েছে ৭ দোকান

সাভারের আশুলিয়ায় আগুনে সাত দোকান পুড়ে গেছে। আরো ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সাভার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় আগুনে সাত দোকান পুড়ে গেছে। আরো ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার হাজী মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাকের্টের শাহ চন্দ্রপুরী এন্টারপ্রাইজ দোকানের ভেতরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে তা মার্কেটের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৪ ঘ.