২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উপজেলার ২৪ ইউনিয়নে ভোট হলো

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিনে তিন বিভাগের চার জেলার চার উপজেলার ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 04:03 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দিনে তিন বিভাগের চার জেলার চার উপজেলার ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোটের জন্য এ সব এলাকায় সাধারণ ছুটি ছিলো। দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে প্রথম পর্যায়ের নির্বাচন মঙ্গলবার শুরু হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত উপকূলীয় ইউনিয়নগুলোতে নির্বাচন হবে। প্রথমদিন ২৪ উপজেলার ১৮৭টি ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ইসির হিসাবে, প্রথম দিনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসি সক্রিয় রয়েছে জানিয়ে সাখাওয়াত বলেন, "আগামী কয়েকদিনেও যেন কোনো ধরনের অনিয়মের প্রচেষ্টার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে তৎপর নির্বাচনী কর্মকর্তারা। ভোটে কোনো ধরনের সন্ত্রাসী হামলা ও অনিয়নের চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ইসি সবিচালয়ের পৌর ও পল্লী শাখা জানায়, বুধবার চারটি উপজেলার ২৪ ইউপিতে, বৃহস্পতিবার ১৫ উপজেলার ১৩১ ইউপিতে, শুক্রবার তিন উপজেলার ১৪ ইউপিতে, শনিবার ১১ উপজেলার ৮০ ইউপিতে এবং শেষ দিন রোববার ১৫ উপজেলার ১৩২ ইউনিয়ন পরিষদে নির্বাচনের কথা রয়েছে। সহিংসতায় বন্ধ কিংবা আদালতের স্থগিতাদেশ থাকলে এ সংখ্যা কমতে পারে। বুধবার যেসব এলাকায় ভোট ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পল্লী) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ৬ ইউপি, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৫ ইউপি, খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৭ ইউপি ও চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৬ ইউপিতে ভোট হবে। এসব এলাকায় চেয়ারম্যান পদে ১৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৮১ ও সাধারণ সদস্য পদে ৮৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নির্দলীয় এ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত থাকছেন। প্রচারণা ও যানবাহনে নিষেধাজ্ঞা: ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কমিশন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে। ইসি কর্মকর্তা জানান, ভোটের আগের দিন মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। পরদিন রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের এক দিন আগে ও পরে মিলিয়ে মোট তিন দিন নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবেন। নাজিরপুরে প্রয়োজনে ১৪৪ ধারা মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, নাজিরপুরে এক সাংসদের আগমন উপলক্ষে জনসভার কথা রয়েছে। এ ধরনের সভা-সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে আচরণবিধিতে। তা মানা না হলে প্রয়োজনে ওই এলাকায় ১৪৪ ধারা জারির জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল নাজিরপুরের ৭ ইউপিতে নির্বাচন হওয়ার কথা। বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ। গত ২৪ ফেব্র"য়ারি প্রথম ধাপে উপকূলীয় ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৩টি আইনি জটিলতায় ও ৩টি পরিবেশ বিঘি