২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ার সব ইউনিয়নের ফল ঘোষণা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 07:17 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

কক্সবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবির মাহিন এ ফল ঘোষণা করেন। বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন-উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে সিরাজদৌলল্লাহ কুতুবী, দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ, লেমশিখালী ইউনিয়নে আখতার হোসেন, কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতব্বর, বড়ঘোপ ইউনিয়নে শাকের উল্লাহ ও আলী আকবর ডেইল ইউনিয়নে ফিরোজ খান চৌধুরী মঙ্গলবার উপজেলার ছয় ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়। ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৬৮ জন ও সাধারণ সদস্য পদে ২০০ জন প্রার্থী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৪০ ঘ.