খুলনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার পাঁচ উপজেলার ৩৯ ইউনিয়নের সবকটির ফলাফল পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর কয়রা সদরের গোবরা ভোট কেন্দ্রে রাত ১০টার দিকে গোলাগুলি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট তানভীর হায়দার চৌধুরী বলেন, গোলাগুলি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নির্বাচিত হয়েছেন- কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী, কয়রা সদর, মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী, মহারাজপুর, আমাদী, বাগালী ইউনিয়নে যথাক্রমে আব্দুল মান্নান, এস এম শফিকুল ইসলাম, বিজয় কুমার সরদার, সরদার মতিউর রহমান, মনিুরজ্জামান বেল্টু, মিজানুর রহমান ও মোস্তফা অলিউল্লাহ।
দাকোপের কামারখোলা, সুতারখালি, বানিয়াশান্তা, দাকোপ সদর, কৈলাশগঞ্জ, লাউডোব, তিলডাঙ্গা, বাজুয়া ও পানখালিতে যথাক্রমে উমা শংকর রায়, জিএম আশরাফ আলী, সুদেব রায়, সঞ্জয় কুমার মোড়ল, মিহির মল্লিক, সরজিৎ কুমার রায়, জালাল উদ্দিন গাজী, দেব প্রসাদ গাইন ও সোহরাব হোসেন শিকদার।
দিঘলিয়ার সেনহাটি, গাজীরহাট, বারাকপুর, আড়ংঘাটা, দিঘলিয়া সদর ও যোগিপোলে যথাক্রমে গাজী আব্দুল হালিম, মোল্লা আব্দুর রউফ, গাজী জাকির হোসন, মফিজুর রহমান জিপলু, হায়দার আলী মোড়ল ও মীর কায়সেদ আলী।
বটিয়াঘাটার জলমা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা, আমিরপুর ও বটিয়াঘাটা সদরে আব্দুল গফুর মোল্লা, আব্দুল গণি বিশ্বাস, শেখ হেমায়েত হোসেন, শেখ ইসমাইল হোসেন বাবু, গোলাম হাসান, খায়রুল ইসলাম জনি ও মনোরঞ্জন মণ্ডল।
পাইকগাছার কপিলমুনি, দেলুটি, ষোলাদানা, লস্কর, রাঢ়
bdnews24