২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বায়েজীদ বোস্তামী থানাধানী শীতল ঝর্ণা আবাসিক এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাক মালিক মোহাম্মদ হাসান (২৫) ও ট্রাকের সহকারী চপল কান্তি দে (২৭)। বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকে একটি বস্তা থেকে দুটি একনলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি, একটি গুলির বেল্ট, একটি কিরিচ, তিনটি ছোরা, চারটি টর্চ লাইট ও চারটি শাবল উদ্ধার করা হয়। তিনি বলেন, "ডাকাতির উদ্দেশ্যে এসব অস্ত্র ওই এলাকায় আনা হয়েছিল বলে ধারণা করছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১০১ ঘ.