মাদারীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে আশ্রয় নেওয়া ২০টি ডলফিনের একটি মারা গেছে।
পানি কমে যাওয়া ও খাবারের অভাবে সোমবার বিকালে ডলফিনটি মারা যায় বলে শিবচর উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে।
মৃত ডলফিনটিকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিবচর মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন।
সামুদ্রিক প্রজাতির নীলাভ ও লাল এ ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট ও প্রস্থ দেড়, ওজন প্রায় ৩২ কেজি।
সংশ্লিষ্ট দপ্তর ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচরের দত্তপাড়ার হাজী শরীয়তউল
bdnews24