২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে আটক ২ জন হেফাজতে

শেরপুরে জঙ্গি সন্দেহে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

শেরপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেরপুরে জঙ্গি সন্দেহে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। রোববার ভোরে জেলা শহরের সজবরখিলা ও গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে সোপর্দ করলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মিয়া মো. আলী আকবার আজিজী শুনানি শেষে তদের হেফাজতে নেওয়ার আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন- 'তাব্বাতুল আর্থ'র প্রধান বলে দাবিদার শফিউল্লাহ হীরা ও 'মিল্লাতে কুরআন'র প্রধান দাবিদার মো. আব্দুল মোমেন। পুলিশ তাদের কাছ থেকে ২২টি লিফলেট, চারটি ব্যানার ও ১৬টি পোস্টার উদ্ধার করেছে। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একে আজাদ জানান, এরা জঙ্গি তৎপরতায় জড়িত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে আটকদের বিচার দাবি করে স্থানীয় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ওলামারা সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা ইত্তেফাকুল ওলামা, ইমাম পরিষদ ও তৌহিদী জনতাও একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৪ ঘ.