২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কাকরাইল মোড়ে একটি ব্যাংকের সামনে থেকে দুইজনকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইল মোড়ে একটি ব্যাংকের সামনে থেকে দুইজনকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পল্টন থানার উপপরিদর্শক গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি গাড়ির শোরুমের কর্মচারী কামাল খান (৩৫) ও মো. মোমেন (২০) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে মোটর সাইকেলে করে কাকরাইলে শাহজালাল ব্যাংকের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিলে দুই কর্মচারী বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত কামাল ও মোমেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোমেন চিকিৎসাধীন অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা চারটি মোটর সাইকেলে করে এসেছিল। গোলাম সারোয়ার জানান, ঘটনার পরপরই পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮১৯ ঘ.