দিনাজপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ সনাক্ত হওয়ায় দিনাজপুর সদর উপজেলার একটি খামারের ৬ হাজার ৪০০ মুরগি নিধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মোশারফ হোসেনের খামারের এসব মুরগি নিধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার খামারের কয়েকটি মুরগি মারা গেলে তা জয়পুরহাট ভেটেরিনারি পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু'র সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ায় সোমবার সন্ধ্যায় মুরগিগুলো নিধন করা হয়।
চলতি বছরে দিনাজপুরে এটি দ্বিতীয় বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা।
রোববার পার্বতীপুর উপজেলার একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ সনাক্ত হওয়ায় ১৩৬৬টি মুরগি এবং ৫১২টি ডিম মাটি চাপা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৫৫ ঘ.
bdnews24