২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজান বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মী বরখাস্ত

রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এন এম আসাদ উল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে দায়িত্বে অবহেলার কারণে।" এই পাঁচজন হলেন- বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মানিক লাল চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আবদুল খালেক ও অনুপ কুমার দাশ এবং প্ল্যান্ট অপারেটর দানু মিয়া। প্রকৌশলী আসাদ জানান, তিন সদস্যের তদন্ত দল বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। তবে বয়লারে বিস্ফোরণের পর তাপমাত্রা স্বাভাবিক না হওয়ায় মেরামত শুরু করা যায়নি বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাতে রাউজানে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটের বয়লারে বিস্ফোরণ ঘটলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কেন্দ্রের অপর ইউনিটও সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২০৯ ঘ.