২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৭ ইউনিয়ন পরিষদে ভোট মঙ্গলবার

চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ উপজেলার ১৮৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের মধ্য দিয়ে অষ্টম ইউপি নির্বাচনের প্রথম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ উপজেলার ১৮৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের মধ্য দিয়ে অষ্টম ইউপি নির্বাচনের প্রথম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। সকাল ৮টায় নির্ধারিত এলাকায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নির্দলীয় এ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত থাকছেন। নির্বাচনী এলাকাগুলোতে নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা টহলে থাকবেন বলেও জানান তিনি। প্রথম দফায় দেশের উপকূলীয় ৫৬৮ ইউনিয়ন পরিষদে ২৯ মার্চ থেকে ভোট শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। দেশের সাড়ে চার হাজার মেয়াদোত্তীর্ণ ইউপির মধ্যে বাকিগুলোর নির্বাচন মে-জুন মাসে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ইসির। মঙ্গলবার ১৮৭ ইউপির নির্বাচন গত ২৪ ফেব্র"য়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, ছয় দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের ১১ জেলার ২৪ উপজেলার ১৯০ ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী পরিবেশ বিঘি