২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় দু'টি সড়ক দুর্ঘটনায় রোববার সন্ধ্যায় দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

মাগুরা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় দু'টি সড়ক দুর্ঘটনায় রোববার সন্ধ্যায় দু'জনের মৃত্যু হয়েছে। মাগুরা-ফরিদপুর সড়ক এবং মাগুরা-যশোর সড়কে এই দু'টি দুর্ঘটনা ঘটে। মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সরোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় মারা যান আব্দুস সালাম (৬০)। আব্দুস সালাম শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের দলিল উদ্দিনের ছেলে। এদিকে, শালিখা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা-যশোর সড়কের শতখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক আবুল কালাম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ১৫ জন যাত্রী। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল কালাম বাগেরহাট জেলার ষাট গম্বুজ গ্রামের কওসার মোল্লার ছেলে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.