২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ওএমএস'র ১৮০ বস্তা চাল উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলায় রোববার দুপুরে দু'টি দোকান থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৮০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

নেত্রকোনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মদন উপজেলায় রোববার দুপুরে দু'টি দোকান থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৮০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মদন থানার ওসি মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরের নতুন বাজারের সেলিম মিয়ার দোকান থেকে ৮০ বস্তা ও মহিউদ্দিন মাকের্টের শাহ আলমের দোকান থেকে ১০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে দোকানের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ওই সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৬ ঘ.