২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে এক পরিবারে ৩ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্নিদগ্ধ চার জনের মধ্যে তিন জনই মারা গেছেন, এরা সবাই এক পরিবারের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

নরসিংদী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্নিদগ্ধ চার জনের মধ্যে তিন জনই মারা গেছেন, এরা সবাই এক পরিবারের সদস্য। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে তাদের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে গত মঙ্গলবার কাঠ ব্যবসায়ী জাকারিয়া সরকারের বাড়িতে অগ্নিদগ্ধ হন তার মা জোবেদা সরকার (৮৫) এবং ছেলে মাসুম সরকার (২৩) ও মারুফ সরকার (১৫)। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে জোবেদা এবং শনিবার মাসুম ও মারুফ মারা যায় বলে জাকারিয়া জানান। জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে ঘরে থাকা একটি মোটর সাইকেল থেকে পেট্রোল ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ে। ভোরে ফজরের নামায আদায় করার জন্য জোবেদা সরকার ঘুম থেকে উঠে পেট্রোলের গন্ধ পায়। এ সময় মাসুম হারিকেন নিয়ে মটর সাইকেলটির কাছে গেলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫৫ ঘ.