২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমকে গ্রেপ্তারে পরোয়ানা

সালাউদ্দিন কাদের চৌধুরীর পর এবার যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে চলেছেন বিএনপির আরেক নেতা আব্দুল আলীম। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর পর এবার যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে চলেছেন বিএনপির আরেক নেতা আব্দুল আলীম। জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনে রোববার এ আদেশ হয়। তদন্ত সংস্থা আগেই জানিয়েছিলো, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এক সময়ের মুসলিম লীগ নেতা আলীমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর ট্রাইব্যুনাল বিধিমালার ৩৪(১) অনুচ্ছেদ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে (যাত্রা পথের সময় ব্যতীত) আলীমকে হাজির করতে পুলিশকে বলা হয়েছে। অশীতিপর আলীমের শারীরিক অবস্থা তত্ত্বাবধায়ন করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারের পর আদালতে হাজির করার দিন পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়। জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীমকে গ্রেপ্তারের পরোয়ানা মৌখিকভাবে তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ পাননি। আদেশ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জয়পুরহাটে আলীমের বাড়ির সামনে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত এক বছর ধরে তিনি ওই বাড়িতে কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন। বিএনপির সংসদ সদস্যকে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয় গত বছরের ১৬ ডিসেম্বর। এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। তবে প্রত্যেকেকে অন্য মামলায় গ্রেপ্তারের পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। ট্রাইব্যুনালে শুনানি আলীমকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সদস্য সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী প্রভৃতি দল শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর সহযোগিতা বা সরাসরি খুন, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছিলো। "আলীম ছিলেন জয়পুরহাট শান্তিকমিটির চেয়ারম্যান। তার নেতৃত্বে সেখানে সব ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিলো। এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠনের পাশাপাশি আলীম ও তার সহযোগীরা জয়পুরহাট দিয়ে সীমান্তঅতিক্রমের প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করেছিলো", বলেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে তোলা আলীমের একটি হাস্যেজ্জ