খাগড়াছড়ি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়িতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে কম্বল মোড়ানো অবস্থায় নাংবাই মারমাা (২৮) লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘুম থেকে উঠতে না দেখে নাংবাই মারমার ননদ ঘরে গিয়ে তার লাশ দেখতে পান।
নিহতের স্বামী দিনমজুর সুইসাপ্র" মারমা রাতে বাড়িতে ছিলেন না।
এসময় মায়ের সাথে থাকা ৪ বছরের কন্যা সেফালি মারমার কোনো ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মানিকছড়ি থানার ওসি মো. নাসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাকে শুক্রবার রাতে কেউ হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24