ঝিনাইদহ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে গুড়দা বাজারে এ দুর্ঘটনা নিহত ঝুমির (৮) বাড়ি গুড়দা ভাটাপাড়া গ্রামে।
মহেশপুর থানার ওসি মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ঝুমিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24