২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শেরপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

শেরপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার আলিনাপাড়া গ্রাম থেকে শুক্রবার রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয় কামারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদেক আলীকে (৩৫)। তিনি ওই গ্রামের দানেশ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড তাজা গুলি। শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে আলিনাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই গ্রামের একটি মেশিনঘর ঘুমিয়ে থাকা সাদেককে গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, সাদেকের বিরুদ্ধে ডাকাতিসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অস্ত্র রাখার ঘটনায় শেরপুর সদর থানায় সাদেকের বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৫ ঘ.