২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাচারকালে' ওএমএস'র চাল উদ্ধার

'পাচারের সময়' রাজশাহী নগরী থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৩৭৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

রাজশাহী, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পাচারের সময়' রাজশাহী নগরী থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৩৭৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মহিষবাথান এলাকায় পুলিশ এ অভিযান চালায়। এ সময় চাল বহনকারী ট্রাকের চালক হাফিজুর রহমান ও সহকারী আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। শাহ্ মখদুম থানার ওসি ফজলুল হক সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মহিষবাথান এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে পুলিশ তল্লাশি চালায়। এ সময় ট্রাকে খোলা বাজারে বিক্রির জন্য খাদ্য অধিদপ্তরের সিল মোহরযুক্ত ৩৭৫ বস্তা চাল পাওয়া যায়। ওসি জানান, চালগুলো নগরীর তেরখাদিয়া এলাকার ডিলার আবদুল কুদ্দুস নীলফামীরর জলঢাকায় পাঠাচ্ছিলেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.