২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজে নির্বাচন: শহিদ সভাপতি, বাকের সাধারণ সম্পাদক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর একাংশের নির্বাচনে আবদুস শহিদ সভাপতি ও বাকের হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর একাংশের নির্বাচনে আবদুস শহিদ সভাপতি ও বাকের হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সদস্য জয়নুল আবেদিন আজাদ। নির্বাচনে শহিদ-বাকের পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ ১২ টি পদে বিজয়ী হয়েছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি পদে আবু সালেহ , মো. খায়রুল বাশার ও শাহ আহমেদ রেজা, যুগ্ম সম্পাদক এ এস এম অলিউল্লাহ নোমান, কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রচার সম্পাদক মোস্তফা তারিক আল বান্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোস্তফা কামাল, জনকল্যাণ সম্পাদক হামিদুল ইসলাম সরকার ও দপ্তর সম্পাদক এম এ নোমান। নির্বাহী সদস্য আট জন হলেন, আমিরুল মোমেনীন মানিক, আবদুস সেলিম, মো. দিদারুল আলম, আজাহার আলী সরকার, শরীফ আবদুল গোফরান, একাব্বর আলী, মাইন উদ্দিন আহমেদ ও শওকত রেজা। নির্বাচনে ভোটার ছিলেন মোট ৯০২ জন। অপরদিকে সভাপতি এলাহী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে এলাহী নেওয়াজ-খুরশীদ আলম প্যানেল একজন সহসভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার, ক্রীড়া ও সংস্কৃতি, দপ্তরসহ ৬টি সম্পাদকীয় এবং ২টি নির্বাহী সদস্য পদসহ ৮টি পদে বিজয়ী হয়। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডিইউজে'র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৮ ঘ.