চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ মার্চ কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রজন্ম ৭১, বাংলাদেশ যুব ইউনিয়ন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে প্রদীপ জ্বালিয়ে সেই রাতে এবং একাত্তরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করে বিভিন্ন সংগঠন।
শহীদজায়া ও লেখিকা বেগম মুশতারী শফী, প্রজন্ম'৭১ এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শওকত বাঙালি, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি আরিফ উল্লাহ হাই এসব কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/২০২৮ ঘ.
bdnews24