মাদারীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর পৌরসভা ভবন প্রাঙ্গণ থেকে ধারালো অস্ত্রসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি কায়ূম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২টি রামদাসহ তিন যুবককে গ্রেপ্তার করে।"
গ্রেপ্তারকৃতরা হলো কালকিনির পূর্ব বনগ্রামের সেনিয়াবাদ গ্রামের আব্দুল হকের ছেলে তন্ময় হক (২০), মাদারীপুর শহরের কুকরাইল এলাকার বিল্লাল সরদারের ছেলে মাসুম সরদার (২৫) ও শহরের ২নং শকুনি গ্রামের আবু আলী খানের ছেলে মিরাজ খান (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৫৫৯ ঘ.
bdnews24