২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে ১৪৪ ধারা জারি

বিএনপি ও যুবলীগ একই সময়ে পাশাপাশি এলাকায় জনসভা ডাকায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কযেকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

মুন্সীগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও যুবলীগ একই সময়ে পাশাপাশি এলাকায় জনসভা ডাকায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কযেকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি উপজেলার আরদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং স্থানীয় যুবলীগ পাশের টেক্কার হাটে বিকাল ৩টায় সভা ডাকে। এই পরিপ্রেক্ষিতে বিশৃঙ্খলা এড়াতে আরদিপাড়া, টেক্কার হাট এবং আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি। আব্দুল লতিফ বলেন, "এ ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫৩৫ ঘ.