চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হাজারী গলি থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকার ইয়াবা বড়ি উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে এই বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অশোক বিশ্বাসের (৪৫) বাড়ি রাউজানের বিনাজুরী গ্রামে। তার বাসা নগরীর হাজারী গলিতে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজারী গলির শাপলা বিতানের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে ১ হাজার ১৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার ও অশোককে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য তিন লাখ বায়ান্ন হাজার পাঁচশ টাকা।
তিনি আরো জানান, অশোক দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বড়ি বিক্রির সাথে জড়িত। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২২১৭ ঘ.
bdnews24