২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছনে নতুন একটি ২০ তলা ভবন তৈরির সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছনে নতুন একটি ২০ তলা ভবন তৈরির সিদ্ধান্ত হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। নতুন ওই ভবনে ৭৬টি বিচার কক্ষ থাকবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টে বর্তমানে ৫২টি বিচার কক্ষ রয়েছে। নতুন ভবন নির্মাণ হলে বেঞ্চের সংখ্যাও বাড়বে।" সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ভবন তৈরির পাশাপাশি আইনজীবী সমিতির চারতলা ভবনকে ২০ তলায় উন্নীত করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮৪৩ ঘ.