ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকার সাততলা
বস্তিতে আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনীর কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাততলা বস্তিতে আগুন লেগে প্রায় ১৭টি ঘর পুড়ে যায়।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
গোলাম মোস্তফা বলেন, রান্নঘর থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার রাতে মহাখালীর এরশাদনগর বস্তিতে অগ্নিকাণ্ডে ১০/১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/কেএমএস/১৮০৯ ঘ.
bdnews24