ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় আগামী ২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচনী এলাকাটির সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থা, অফিস ও প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের ভোট দেওয়ার সুবিধার জন্য এ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ওই দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে তা সরকারি ছুটির বাইরে থাকবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আগামী ২ এপ্রিল শনিবার ভাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24