২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানায় বুধবার রাতে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

রাজবাড়ী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা থানায় বুধবার রাতে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে পাংশার বোয়ালিয়া ইউনিয়নের রিফিউজি কলোনি এলাকা একটি বাঁশবাগান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃতের নাম- মো. ইউনুস আলী (৩৫)। তিনি বোয়ালিয়া থানার ভুরকুলিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে রিফিউজি কলোনি এলাকায় একটি বাঁশবাগানে কিছু লোক সন্দেহজনকভাবে অবস্থান করার খবরে স্থানীয় জনসাধারণের সহায়তায় এলাকাটি ঘিরে ফেলা হয়। "এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও ইউনুসকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করলে কোমর থেকে দেশে তৈরি একটি নাইন শুটারগান পাওয়া যায়।" পুলিশ কর্মকর্তা জামাল জানান, ডাকাতি করার উদ্দেশ্যে তারা বাঁশবাগানের ভেতরে একত্রিত হয়েছিলো বলে জিজ্ঞাসাবাদে ইউনুস জানিয়েছে। বাকিদের খুঁজছে পুলিশ। এ ব্যাপারে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৭ ঘ.