২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় দুর্ঘটনায় নিহত ১

বরগুনার সদর উপজেলায় মটর সাইকেল ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বরগুনা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার সদর উপজেলায় মটর সাইকেল ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহ আলম (৪৮) উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের বাসিন্দা। বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সামাদ জানান, আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০৪ ঘ.