২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডির পরই খুন

প্রাণ হারানোর ঝুঁকির কথা জানিয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করে বাড়ি ফেরার পথেই খুন হলেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামের রায়াত আলী সর্দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

কুষ্টিয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণ হারানোর ঝুঁকির কথা জানিয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করে বাড়ি ফেরার পথেই খুন হলেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামের রায়াত আলী সর্দার। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘাতে বুধবার রাতে রায়াত (৫৫) প্রাণ হারান বলে পুলিশ জানিয়েছে। ওই সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। সংঘর্ষের সময় বেশকিছু বাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে। কুষ্টিয়ার (সদর) সহকারী পুলিশ সুপার সিএ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বটতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহীন সালাউদ্দীন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এনামের সমর্থক রায়াত বুধবার রাতে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে সদর থানায় জিডি করেন। এরপর বাড়ি ফেরার পথেই তিনি খুন হন। গ্রামবাসীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা হালিম বলেন, থানা থেকে টাকিমারা গ্রামে ফেরার পথে রাত ১০টার দিকে বিসিকের নিকটবর্তী খালের ধারে তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্র"পের সর্মথকরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে তারা এনামের সমর্থক পানজেরকে (৫০) পেটায় এবং তার ব্যবহ