২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে কাপড়ের দোকানে আগুন

নারায়ণগঞ্জ শহরের শায়েস্তাখান রোডে বুধবার রাতে একটি দেশি কাপড়ের দোকানে আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের শায়েস্তাখান রোডে বুধবার রাতে একটি দেশি কাপড়ের দোকানে আগুন লেগেছে। রাত সাড়ে ৯টার দিকে ফ্রেন্ডস মার্কেট সংলগ্ন ফোমেক্স মার্কেটে এই আগুনে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফোমেক্স মার্কেটের দ্বিতীয় তলায় 'সুমাইয়া ফ্যাশনে' আগুন লাগলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.