২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারে বিষক্রিয়াঅসুস্থ র‌্যাব-পুলিশরা সেরে উঠছেন

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেড়ে উঠছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। বাহিনীর এ সব সদস্যরা বিশ্বকাপের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেড়ে উঠছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। বাহিনীর এ সব সদস্যরা বিশ্বকাপের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার ডা. এ কে এম নিজামউদ্দিন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থরা সেরে উঠছেন। তবে পর্যবেক্ষণের জন্য তাদের আজ (বুধবার) হাসপাতালেই রাখা হবে। রাজারবাগ হাসপাতালে পুলিশ, র‌্যাব ও পুলিশের বিশেষ শাখার মোট ৯৩ জন সদস্য ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ছয় জন চিকিৎসা নিয়ে মঙ্গলবারই চলে যান। বর্তমানে ভর্তি আছেন ৮৭ জন। এ ছাড়া ঢাকার উদরাময় হাসপাতালে (আইসিডিডিআর,বি) আরো সাতজন এবং দমকল বাহিনীর চার সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শেরাটন হোটেল, মিরপুর স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর এ সব সদস্য মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় খাবার সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার করা হয় আরো সাত জনকে। এছাড়া সংশ্লিষ্ট খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৪৫ ঘ.