ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের জন্য 'ষড়যন্ত্রের জাল বোনার জন্য মায়াকান্না' করছেন বলে দাবি করেছেন মহাজোটের সাংসদ হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ইনু বলেন, আপনি [খালেদা জিয়া] সংসদে এসে বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়ে চলে গেলেন। জনদুর্ভোগকে পুঁজি করে আপনি রাজনীতি করতে চান। পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির আর উস্কানি দেবেন না।
বিরোধী দলীয় নেত্রী ক্ষমতায় থাকতে জনগণের কথা না শুনে কানে তুলো দিয়ে থাকতেন- এ দাবি করে সন্তু লারমাকে বিরোধীদলীয় নেত্রী 'সন্ত্রাসী' বলায় এর নিন্দা জানান জাসদ সভাপতি।
"খালেদা জিয়া ইউনূসের জন্য এখন মায়াকান্না করছেন। ড. ইউনূসকে সম্মান দেওয়ার জন্য নয়, বরং চক্রান্তের জাল বোনার জন্য তার [খালেদা জিয়া] এ মায়াকান্না। আমরা সম্মানি লোককে সম্মান দিতে জানি, উনারা [বিএনপি] মানি লোককে সম্মান দিতে জানেন না।"
জামায়াতের আ ন ম শামসুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে দাবি করেন, জামায়াতের কোনো নেতাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত ছিলেন না।
"মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা ও মো. কামরুজ্জামান ওই সময় ছাত্র ছিলেন। সাঈদী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।"
যুদ্ধাপরাধের বিষয়টি মীমাংসিত বিষয় বলে দাবি করেন এই জামায়াত নেতা।
আবদুল মতিন খসরু বলেন, সংসদে যারা অশ্ল
bdnews24