হবিগঞ্জ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোর সন্দেহে পিটুনি দেওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে রেমা চা বাগানে নিহতরা হলেন- আলীনগর গ্রামের আলী আকবর (৪৫) ও তারান মিয়া (৪০)।
তাদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান।
তিনি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে আকবর ও তারান রেমা চা বাগান এলাকায় গরু চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়েন। পিটুনি দিলে ঘটনাস্থলে তারা মারা যান।
ওসি বলেন, নিহতরা বিভিন্ন অপরাধে এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৩১ ঘ.
bdnews24