২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ১৪৯ উত্তরাধিকারী পেল ভারতীয় শিক্ষাবৃত্তি

চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধাদের ১৪৯ জন উত্তরাধিকারীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের মুক্তিযোদ্ধাদের ১৪৯ জন উত্তরাধিকারীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন মুক্তিযুদ্ধের সংগঠক আবু ছালেহ, মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ এ সময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আর এম নায়ার। আবু ছালেহ ভারত সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "৪০ বছর আগে ভারত যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল, এখনো তেমনি অন্য আঙ্গিকে সে সহায়তা অব্যাহত রেখেছে।" মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় দেখা যায় রাজাকার ও আলবদররা মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান করে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, শিল্প এমনকি ভাব-চেতনাকে আলাদা করে দেখা অসম্ভব। পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের প্রতি ভারতের মানুষের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যবোধ আজও সমভাবে বিদ্যমান। তিনি জানান, ভারত সরকার ২০০৬-'০৭ শিক্ষাবর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সরাসরি উত্তরাধিকারীদের এ শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এ বছর সারাদেশের মোট ১,৩৫০ জন শিক্ষার্থীকে প্রায় দেড় কোটি টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত। এ বছর