২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরসূরি পাচ্ছে হামজা-রুস্তম

দীর্ঘ ২৬ বছর পর দুটি উদ্ধারকারী জলযান কিনতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৬ বছর পর দুটি উদ্ধারকারী জলযান কিনতে যাচ্ছে সরকার। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান দাইয়ুর কাছ থেকে ৩৫৬ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকায় ২৫০ টন উত্তোলন ক্ষমতার এ দুটি উদ্ধারকারী জলযান আমদানি করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও দাইয়ুর মধ্যে মঙ্গলবার এ বিষয়ে একটি চুক্তি হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) ফিরোজ আহমেদ এবং দাইয়ুর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চ্যান কুন হ্যান এ চুক্তিতে সই করেন। নৌ-মন্ত্রী শাজাহান খান, সংসদীয় কমিটির সদস্য সামশুল হক চৌধুরী ও শাহ আলম এবং নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্ঘটনা কবলিত নৌযান উদ্ধারে ১৯৬৪ সালে 'হামজা' এবং ১৯৮৪ সালে 'রুস্তম' নামে দুটি উদ্ধারকারী নৌযান কেনে সরকার। দুটি নৌযানেরই উত্তোলন ক্ষমতা ৬০ টন করে। নৌ সচিব মান্নান হাওলাদার জানান, চুক্তির পর ২০ মাসের মধ্যে (আগামী বছরের নভেম্বর) দুটি ক্রেন বার্জ, দুটি টাগবোট, আনুষাঙ্গিক সরঞ্জাম ও যন্ত্রপাতিসহ উদ্ধারকারী জাহাজ দুটি সরবরাহ করবে দাইয়ু। নিমজ্জিত জাহাজ, ঝুঁকিপূর্ণ ও নৌ-চলাচলে বিঘ