২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষে সরকারি কর্মসূচি চূড়ান্ত

বাংলা নববর্ষ গতবছরের মতো এবারও সরকারিভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ দিন (পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল) সাধারণ ছুটি থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ গতবছরের মতো এবারও সরকারিভাবে পালনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ দিন (পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল) সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। দিবসের অনুষ্ঠান আয়োজনে বিভাগীয় পর্যায়ে ২০ হাজার টাকা, জেলা পর্যায়ে ১৫ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে সাত হাজার টাকা দেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শিশু একাডেমি দু'দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও এবং জাতীয় যাদুঘরসহ সব যাদুঘরে শিক্ষার্থী এবং শিশুদের বিনা টিকেটে প্রবেশাধিকার থাকবে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৫৩ ঘ.