২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহের রায় ১২ এপ্রিল

বিডিআর বিদ্রোহে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩০ জনের বিরুদ্ধে মামলার রায় হবে ১২ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩০ জনের বিরুদ্ধে মামলার রায় হবে ১২ এপ্রিল। ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১২ মঙ্গলবার রায়ের দিন ঠিক করেছে। ৩০ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র হাতে তুলে নেয়। ২০০৯ সালের ১৮ মে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক ওইসব জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই বিডিআর ক্যাম্প থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি'র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খাঁন। এসময় আদালতের অপর ২ সদস্য লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন এবং লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ২০১০ সালের ৩০ অক্টোবর ৩৯ বিজিবি'র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. কামাল মিয়া ২১ বিডিআর জওয়ানকে অভিযুক্ত করে আদালতে চার্জ শিট দাখিল করে। প্রসিকিউটর জানান, রোববার অভিযুক্ত ২১ জওয়ানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। আদালত এসময়ে মোট ২৫ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। তিনি জানান, অভিযুক্ত ২১ জওয়ানের মধ্যে ৬ জন আদালতে তাদের দোষ স্বীকার করে অনুকম্পা প্রার্থনা করেন। বাকিরা নির্দোষ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১০ ঘ.